sponsor

sponsor

Slider

Categories

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Archive

Post Bottom Ad

Responsive Ads Here

Author Details

Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.

Breaking

Fashion

News

Food

Sports

Food

Technology

Featured

Sponsor

ads

Videos

Text Widget

Sample Text

Contact Form

Name

Email *

Message *

Categories

Breaking News

Popular

Responsive Ads Here

Popular Posts

Recent Tube

Business

Technology

Life & style

Games

Sports

Fashion

সোনার দাম কমছে

বিশ্ববাজারে দাম হ্রাস পাওয়ায় দেশের বাজারে সোনার দর ভরিতে ১ হাজার ১৬৭ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার নতুন দর আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে। 
সর্বশেষ গত মার্চে সোনার দর ভরিতে ১ হাজার ২৮৩ টাকা কমেছিল। এর আগে গত ১০ জানুয়ারিতে ভরিতে ১ হাজার ৩৯৯ টাকা ও ২৬ জানুয়ারি ১ হাজার ৫১৭ টাকা বৃদ্ধি পেয়েছিল। 
দর হ্রাস পাওয়ায় কাল বৃহস্পতিবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৯ হাজার ৮০৬ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৫৩১ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪২ হাজার ৪৫৭ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি বেড়ে দাঁড়াবে ২৭ হাজার ৫৮৬ টাকা।
আজ বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ৯৭২ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৬৯৮ টাকা, ১৮ ক্যারেট ৪৩ হাজার ৬২৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৬ হাজার ৪১৯ টাকায় বিক্রি হয়। দর পুনর্নির্ধারণ করায় প্রতি ভরি ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ১৬৭ টাকা দাম কমছে। অন্যদিকে ও সনাতন পদ্ধতির সোনার ভরি বাড়বে ১ হাজার ১৬৭ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে, প্রতি ভরি ১ হাজার ৫০ টাকা। 
গত মার্চে বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৩১১ ডলার। আজ বুধবার রাত আটটার দিকে প্রতি আউন্সের দাম ছিল ১ হাজার ২৭৪ ডলার।

রাশিয়ার বিমান হামলা, সিরিয়ায় নিহত ৪৪

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের একটি গ্রামে বিমান হামলার ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতের ওই হামলায় নিহতদের মধ্যে ছয় শিশুও রয়েছে। ধারণা করা হচ্ছে বিমান হামলাটি চালিয়েছে রাশিয়া।

শুক্রবার একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, গত এক বছরে বিমান হামলায় একদিনে এটাই সবচেয়ে বেশি নিহতের ঘটনা। এর আগে একসঙ্গে এতগুলো মানুষের প্রাণহানির ঘটনা ঘটেনি।

পর্যবেক্ষণ সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান জানান, ইদলিবের উত্তরের জারদানা গ্রামে গত রাতে বিমান হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে বিমান হামলাটি চালিয়েছে রাশিয়া।

তিনি আরো বলেন, এতে এই এলাকায় গত এক বছরের মধ্যে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ছয় শিশু রয়েছে বলেও জানান তিনি।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে হামলার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার সংবাদপত্রেও বলা হচ্ছে, কোনো ধরনের বিমান হামলার সঙ্গে রাশিয়া সম্পৃক্ত নয়।

তবে যুক্তরাজ্যভিত্তিক ওই পর্যবেক্ষণকারী সংস্থার পক্ষে বলা হচ্ছে, ওই হামলা রাশিয়া ছাড়া অন্য কেউ চালায়নি। এতে অন্তত ৬০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ শঙ্কাজনক। 

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে দাম বাড়ছে যে সকল পণ্যের!

আগামী অর্থবছরে বেশকিছু পণ্যের ওপর সম্পুরক শুল্ক আরোপ করার প্রস্তাবে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। মূলত বিলাশ দ্রব্যের ব্যবহার হ্রাস ও দেশীয় শিল্প সুরক্ষায় আমদানিপণ্যের ওপর এই শুল্ক আরোপ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

অর্থমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে দাম বাড়তে পারে এনার্জি ড্রিংক, প্রসাধন সামগ্রী, সানস্ক্রিন সানগ্লাস, আফটার শেভ লোশন, সিগারেট, সিরামিক বাথটাব, ফিলামেন ল্যাম্প, পলিথিন, ১ হাজার থেকে ১৬০০ স্কয়ার ফিট ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি, লিপস্টিক, পুরনো ফ্ল্যাট রেজিস্ট্রশন ফি, আমদানি মোবাইল ফোন, বিদেশি চকোলেট, কফি, গ্রিন টি, আমদানি করা বাদাম, আমদানি মধু, ইউপিএস, আইপিএস, স্টাবিলাইজার, ছাপাখানার পণ্য, প্লাস্টিক ব্যাগ, মোবাইল ব্যাটারি চার্জার, নেলপলিশ, অ্যালকোহল বিক্রয়কারী হোটেল রেস্তোরাঁর সেবার মান, হেলিকপ্টার সেবা, বিড়ি, জর্দা, গুল, সোশ্যাল মিডিয়া ও অনলাইন কেনাকাটায়।

বিশ্বকাপ মাতাবে ইরানের মেসি!

বর্তমানের সেরা ফুটবলার কে? এক বাক্যে অধিকাংশই বলবেন লিওনেল মেসি, রোনালদো কিংবা নেইমারের নাম? কারণ মাঠে তাদের জাদুকরি খেলা দেখে যে মুগ্ধ গোটা বিশ্ব। এদের মধ্যে এগিয়ে আর্জেন্টাইন তারকা। তাই তো দুর্বল কোনো দেশের বড় তারকাকে দেশটির অনেকেই মেসি বলেই ডাকেন। সরদার আজমুন তেমনই একজন।

মেসির তকমা পাওয়া সরদার আজমু ইরান জাতীয় দলের হয়ে ৩২ ম্যাচে করেছেন ২৩ গোল। গত বিশ্বকাপ বাছাইয়ে এশিয়ার মধ্যে সবচেয়ে কম গোল ছিল ইরানের, মাত্র ৮টি। আর এবার রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে আজমুনের একারই ১১টি গোল। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপে তার জাদুকরি ফুটবল দেখতে পাবে পুরো বিশ্ব।

রাশিয়ান ক্লাব রোস্তভের হয়ে চ্যাম্পিয়নস লিগেই নিজের ঝলক দেখিয়েছেন এই ইরানিয়ান। ২০১৬-১৭ মৌসুমে গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারায় রোস্তভ। সেই ম্যাচের অন্যতম সেরা পারফরমার ছিলেন আজমুন। ইউরোপের অনেক তারকা ক্লাব তাকে পেতে আগ্রহ দেখিয়েছে, কিন্তু দুইয়ে দুইয়ে শেষ পর্যন্ত চার হয়নি। তবে বিশ্বকাপে স্বরূপে ফিরতে পারলে চাহিদার তুলনায় আরও ভালো ক্লাব পেতে পারেন আজমুন- তা যে আর বলার অপেক্ষা রাখে না।

কিন্তু সেটা পরের কথা। পর্তুগাল, স্পেন, মরক্কোর গ্রুপ থেকে শেষ ষোলোতে জায়গা পেতে ইরানিরা তাকিয়ে আজমুনের দিকে। এখন সময়ই বলে দেবে তিনি ইরানিদের প্রত্যাশা পূরণ করতে পারবেন কিনা। যদিও এই মুহূর্তে তাঁকে এশিয়ার সেরা স্ট্রাইকারও বলা হচ্ছে। ‘ইরানিয়ান মেসি’ খ্যাতি পেয়েছেন তো আরো আগেই। জাতীয় দলের হয়ে তাঁর গোল করার হারই বলছে তাঁকে নিয়ে সব। ইরানের ফুটবল ইতিহাসে এ পর্যন্ত যা সর্বোচ্চ। ১০৯ গোল করা আলী দায়িকেও একসময় ছাড়িয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

ইরানিদের দাবি, আজমুন এমন একজন ফরোয়ার্ড, যিনি দৌড়ান মেসির মতো আর হেড করেন ইব্রাহিমোভিচের মতো। কিন্তু পার্থক্য হলো তিনি রাশিয়ান ক্লাব রুবিন কাজানে খেলেন। তাই তো তাদের সেরা খেলোয়াড় খেলেন না ইউরোপের শীর্ষ কোনো লিগে বড় কোনো ক্লাবে খেলেন বলে আক্ষেপে। যদিও তাঁদের বিশ্বাস এবারের বিশ্বকাপ দিয়েই আজমুন তার ঠিকানা বদলে ফেলবেন।

যৌনকর্মীদের সঙ্গে রাতভর উদ্দাম উৎসবে মেক্সিকান ফুটবলাররা!

আর মাত্র ৭ দিন পরেই শুরু হবে রাশিয়া বিশ্বকাপ। ফুটবলপ্রেমীদের মধ্যেও রাশিয়া বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বেড়ে চলেছে। এদিকে, শেষ সময়ে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে মেক্সিকোর ফুটবলাররা।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, মেক্সিকোর বিশ্বকাপ স্কোয়াডের ফুটবলাররা ৩০ জন যৌনকর্মীর সঙ্গে রাত কাটিয়ে সম্প্রতি জয় উদযাপন করেছে তারা। রাশিয়া বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারায় মেক্সিকোর ফুটবল দল।  তারপরই ৩০ জন যৌনকর্মীকে নিয়ে রাতভর উদ্দাম উৎসবে মেতেছিল ফুটবলাররা।
যদিও এরআগেও ম্যাচে জিতে হোটেলে যৌনকর্মীদের নিয়ে এসে ৬ মাসের জন্য নির্বাসনের মুখে পড়েছিল মেক্সিকান ফুটবলাররা। তবে এবারে কোনো শাস্তির সামনে পড়তে হচ্ছে না মেক্সিকোর ফুটবলারদের। কারণ, মেক্সিকান ফুটবলের কর্তারা জানিয়ে দিয়েছেন, ওরা ফ্রি-টাইমেই এসব করেছে। এই ‘সেক্স পার্টির’ জন্য মেক্সিকান ফুটবলাররা ট্রেনিং মিস করেননি।  
এ ব্যাপারে মেক্সিকান ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি কান্টু জানান, যেসব ফুটবলার এই পার্টিতে অংশ নিয়েছিলেন তাদের শাস্তি দেওয়া সম্ভব নয়। কারণ, ওরা ট্রেনিং মিস করেনি। একটা ছুটির দিন মানে ছুটির দিন। ফুটবলাররাই ঠিক করবেন তারা কিভাবে সে দিনটা কাটাবেন।
সূত্রে বলা হয়, বিশ্বকাপ খেলা সামনে রেখে মেক্সিকান ফুটবল ফেডারেশন এই ইস্যুতে ঝামেলায় যেতে চায়নি। তাই খেলোয়াড়দের পক্ষে তাদের বক্তব্য যে, ফুটবলাররা অবসর সময় পাওয়াতেই উৎসব করেছে।

নাসায় যাচ্ছেন শাহরুখ খান

 

নাসায় যাচ্ছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। একা যাচ্ছেন না, আনুশকা শর্মাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন কিং খান। এমন তথ্যই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

জানা গেছে, শাহরুখ-আনুশকা জুটির পরবর্তী ছবি ‘জিরো’র চিত্রায়ণে নাসায় যাচ্ছেন তারা। শিগগির যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবে টিম। সেখানে টানা ৪৫ দিন চিত্রায়ণ হবে ছবিটির। এর মধ্যে নাসাতেও চিত্রায়ণের পরিকল্পনা করছেন পরিচালক আনন্দ এল রায়।

এর আগে ‘স্বদেশ’ ছবির চিত্রায়ণেও নাসায় গিয়েছিলেন শাহরুখ খান। ‘জিরো’ ছবিতে খর্বাকৃতি একজন ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। অন্যদিকে, একজন বিজ্ঞানীর চরিত্রে দেখা যাবে আনুশকাকে।

চালে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত সিসা: ভয়ঙ্কর বিপদ

চাল, হলুদ ও এগ্রোকেমিক্যালে পাওয়া গেছে মাত্রাতিরিক্ত সিসা (লেড)। ময়মনসিংহ, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ এলাকা থেকে নেয়া ৩৮২টি এগ্রোকেমিক্যাল নমুনার মধ্যে ১২৯ জাতের চালে সিসা পাওয়া গেছে। পরীক্ষায় ব্যবহৃত ১৭টি হলুদের নমুনা থেকে একটিতে মাত্রাতিরিক্ত সিসা ও ক্রোমিয়াম পেয়েছেন গবেষকেরা। সম্প্রতি আইসিডিডিআরবির গবেষকেরা এ সংক্রান্ত একটি গবেষণা করেন। এ গবেষণাটি গত ২৪ মে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পাবমেডি জার্নালে প্রকাশিত হয়েছে। আইসিডিডিআরবির সাইফুল ইসলাম, পারভেজ, রাকিব, সাজাদুর রহমানসহ আটজন গবেষক সম্মিলিতভাবে গবেষণাটি করেন।

আইসিডিডিআরবির গবেষকেরা ওই এলাকার মাটি, পানি, হলুদ, চাল, দেশীয় ওষুধ ও কৃষিজাত ও প্রক্রিয়াজাত পণ্যের বিভিন্ন ‘ক্যান’ পরীক্ষা করেছেন সিসার উপস্থিতি খুঁজে বের করতে।

আইসিডিডিআরবির গবেষকেরা একই সাথে ৪৩০ জন গর্ভবতী মহিলার রক্ত পরীক্ষা করে ১৩২ জনের মধ্যে উচ্চমাত্রার সিসার উপস্থিতি পেয়েছেন। ক্যানজাত খাবার অথবা পণ্য থেকে গর্ভবতীরা ২.৫ শতাংশ বেশি সিসা পাচ্ছেন। ওই এলাকায় কীটনাশক হিসেবে ব্যবহৃত বাসুডিন থেকে ৩.৬ শতাংশের বেশি সিসা আসে মহিলাদের রক্তে। মেশিনে ভাঙানো চালে ৩.৩ শতাংশের বেশি এবং ২৮টি ক্যানজাত ফুডের মধ্যে পাঁচটিতেই পাওয়া গেছে মাত্রাতিরিক্ত সিসাযুক্ত রাং (ঝালাই করার রঙ)।

বিশ^ স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে, সিসা শিশুদের মস্তিস্ক বিকাশকে বাধাগ্রস্ত করে এবং ¯œায়ুবিক প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করে থাকে। এ রাসায়নিকটি বয়স্কদের উচ্চ রক্তচাপ বৃদ্ধির কারণ ঘটায় এবং কিডনির ক্ষতি করে থাকে। গর্ভকালীন মায়েদের দেহে সিসার পরিমাণ বেশি থাকলে গর্ভপাত, মৃত বাচ্চা প্রসব বা ৩৭ সপ্তাহ অতিক্রমের আগেই শিশুর জন্ম হয়ে থাকে। এসব শিশু কম ওজনের হয়ে থাকে এবং মায়ের গর্ভে শিশুর সঠিক গঠন হয় না।

এ ছাড়া সিসা গর্ভকালীন ও জন্মের পর শিশুর বোঝার ক্ষমতাকে নষ্ট করে। বিশ^ব্যাপী প্রতি বছর চার লাখ ৯৪ হাজার মানুষ সিসার ক্ষতিকর প্রভাবের কারণে মারা যায়। তার ওপর প্রায় ৯৩ লাখ মানুষ সিসার কারণে দীর্ঘকালীন নানা সমস্যা যেমন নানা রকম দৈহিক বৈকল্যে ভোগে। বাংলাদেশেও মানুষ সিসার ক্ষতিকর প্রভাবে নানা দৈহিক ও মানসিক সমস্যা আক্রান্ত হচ্ছে।

বিশ^ স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, সিসা দেহের হাড় ও দাঁতে জমা হয়ে থাকে। পরে এটা লিভার, কিডনি ও ব্রেনে চলে যায়। এই রাসায়নিকটির বহুমাত্রিক টক্সিক (বিষাক্ত পদার্থ) দৈহিক সিস্টেমগুলোর ক্ষতি করে। সিসার কোনো নিরাপদ মাত্রা নেই। হাড়ে জমে থাকা সিসা গর্ভকালীন রক্তে চলে আসে এবং এটা মায়ের গর্ভে শিশুদের দৈহিক বিকাশ বাধাগ্রস্ত করে।

সিসা ব্যবহার করা হয় মোটর গাড়িতে লেড এসিড ব্যাটারিতে, ঝালাই করার রাংয়ে, রঙ করা গ্লাসে, সিরামিকে, স্বর্ণালঙ্কারে, খেলনায়, কসমেটিকসে এবং দেশীয় ওষুধে। খাবার পানি প্রবাহিত করার পাইপেও সিসা ও রাং ব্যবহার করা হয়, সেখান থেকে মানব দেহে সিসা যেতে পারে।