আগামী অর্থবছরে বেশকিছু পণ্যের ওপর সম্পুরক শুল্ক আরোপ করার প্রস্তাবে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। মূলত বিলাশ দ্রব্যের ব্যবহার হ্রাস ও দেশীয় শিল্প সুরক্ষায় আমদানিপণ্যের ওপর এই শুল্ক আরোপ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।
অর্থমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে দাম বাড়তে পারে এনার্জি ড্রিংক, প্রসাধন সামগ্রী, সানস্ক্রিন সানগ্লাস, আফটার শেভ লোশন, সিগারেট, সিরামিক বাথটাব, ফিলামেন ল্যাম্প, পলিথিন, ১ হাজার থেকে ১৬০০ স্কয়ার ফিট ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি, লিপস্টিক, পুরনো ফ্ল্যাট রেজিস্ট্রশন ফি, আমদানি মোবাইল ফোন, বিদেশি চকোলেট, কফি, গ্রিন টি, আমদানি করা বাদাম, আমদানি মধু, ইউপিএস, আইপিএস, স্টাবিলাইজার, ছাপাখানার পণ্য, প্লাস্টিক ব্যাগ, মোবাইল ব্যাটারি চার্জার, নেলপলিশ, অ্যালকোহল বিক্রয়কারী হোটেল রেস্তোরাঁর সেবার মান, হেলিকপ্টার সেবা, বিড়ি, জর্দা, গুল, সোশ্যাল মিডিয়া ও অনলাইন কেনাকাটায়।








