sponsor

sponsor

Slider

Categories

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Archive

Post Bottom Ad

Responsive Ads Here

Author Details

Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.

Breaking

Fashion

News

Food

Sports

Food

Technology

Featured

Sponsor

ads

Videos

Text Widget

Sample Text

Contact Form

Name

Email *

Message *

Categories

Breaking News

Popular

Responsive Ads Here

Popular Posts

Recent Tube

Business

Technology

Life & style

Games

Sports

Fashion

কিন্তু সত্য হলো আমি পড়িনি, আমি ভেঙে চুরমার হয়ে গেছি !!!!নেইমার

 কিন্তু সত্য হলো আমি পড়িনি, আমি ভেঙে চুরমার হয়ে গেছি !!!!নেইমার

রাশিয়া বিশ্বকাপটা দাগ রেখে গেছে সবার মনে। এতটা জমজমাট বিশ্বকাপ শেষ কবে দেখা গেছে? সেমিফাইনালের আগেই সম্ভাব্য সব তারকার বিদায়, সম্ভাব্য বিশ্বকাপজয়ীরাও বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। তবু আগ্রহের পারদ শেষ মুহূর্ত পর্যন্ত চূড়ায় ছিল সবার। তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছেন নেইমার। এবার ছিল নিজেকে মেসি-রোনালদোর কাতারে নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। কিন্তু চোট থেকে ফেরা নেইমার বিশ্বকাপে আলোচনা জমিয়েছেন অতি-অভিনয় করে, আহত হয়ে মাঠে গড়িয়ে।

এ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ‘নেইমার চ্যালেঞ্জ’ নামে মাঠে গড়ানোর প্রতিযোগিতাও চলেছে বিশ্বের নানা প্রান্তে। এসব নিয়ে এত দিন কোনো কথা বলেননি নেইমার। অবশেষে পিএসজি ফরোয়ার্ড মুখ খুললেন এ নিয়ে। একটি স্পনসরের বিজ্ঞাপন করতে এসে অতি-অভিনয়ের দায় মেনে নিয়েছেন নেইমার। সেই সঙ্গে ঘুরে দাঁড়ানোরও প্রতিজ্ঞা করেছেন সে বিজ্ঞাপনে। দীর্ঘ সংলাপে নেইমার বলেছেন : 
‘হাঁটুতে বুটের আঘাত। মেরুদণ্ডে লাথি। পা মাড়ানো।’
‘আপনারা হয়তো ভাবেন আমি অতি অভিনয় করি এবং মাঝেমধ্যে আমি সেটা করি। কিন্তু সত্যি হলো মাঠে আমাকে অনেক ভুগতে হয়। বাইরে থেকে আপনারা ধারণাও করতে পারবেন না কীসের মধ্য দিয়ে যাই আমি। আমি যখন সাংবাদিকদের সঙ্গে কথা না বলে বিদায় নিই, এর মানে এই নয় যে আমি শুধু জিততে ভালোবাসি বরং এ কারণে যে আমি এখনো হতাশ করতে শিখিনি।’
‘আমাকে দেখে দুর্বিনীত মনে হতে পারে, এর মানে এই নয় যে আ
মি বখে যাওয়া ছেলে। এর মানে আমি এখনো হতাশা মেনে নিতে শিখিনি। আমার মধ্যে এখনো একটি বালক লুকিয়ে আছে। মাঝেমধ্যে এর আলোয় বিশ্ব চমকে যায়, অন্য সময় সবাই বিরক্ত হয় এবং এ বালককে বাঁচিয়ে রাখতে আমি লড়ব, তবে সেটা আমার মধ্যেই মাঠের মধ্যে নয়।’ 
‘আপনাদের মনে হতে পারে আমি মাঠে অনেক বেশি পড়েছি। কিন্তু সত্য হলো আমি পড়িনি, আমি ভেঙে চুরমার হয়ে গেছি এবং আমার সদ্য অপারেশন করা গোড়ালি মাড়িয়ে দেওয়ার চেয়েও বেশি ব্যথা এতে। আমি আপনাদের সমালোচনা গ্রহণ করতে একটু সময় নিয়েছি। এ সময়ে আমি আয়নায় নিজের দিকে তাকিয়েছি এবং নতুন এক মানুষে পরিণত হয়েছি। কিন্তু এখন আমি এখানে, সবার সামনে নিজেকে উন্মুক্ত করে দিচ্ছি।’
‘আমি পড়ে গিয়েছি। কিন্তু তারাই উঠে দাঁড়ায়, যারা পড়েছে। আপনারা চাইলে আমার দিকে পাথর ছুড়ে মারা চালিয়ে যেতে পারেন অথবা সেগুলো অন্যদিকে ফেলে দিয়ে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করতে পারেন। কারণ, আমি যখন উঠে দাঁড়াই, পুরো দেশ সেই সঙ্গে উঠে দাঁড়ায়।’





আর্জেন্টিনা কোচ সাম্পাওলি আর থাকছেন না


হোর্হে সাম্পাওলির অধীনে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। এরপরই প্রশ্নটা উঠেছিল, কোচ নিজে সরে দাঁড়াবেন, নাকি তাঁকে ছাঁটাই করা হবে? পরে শোনা গিয়েছিল, আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁকে। কিন্তু নতুন গুঞ্জন এসে হাজির হয়েছে আজ, আর্জেন্টিনার কোচ হিসেবে নাকি আর দেখা যাবে না সাম্পাওলিকে।

সোমবার এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠকে বসেন সাম্পাওলি। সেখানেই নাকি সিদ্ধান্ত হয়, আপাতত আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নেবেন তিনি। ২৮ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত স্পেনের ভ্যালেন্সিয়ায় বয়সভিত্তিক দলের একটি টুর্নামেন্ট আছে। সেখানে অনূর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে সাম্পাওলির পারফরম্যান্স দেখেই তাঁকে মেসিদের কোচ হিসেবে রাখা হবে কি না, এ সিদ্ধান্ত নেওয়া হবে।

গতকাল প্রকাশিত খবরে জানা গেছে, সাম্পাওলি নাকি ভেবেচিন্তে দেখেছেন, এ দায়িত্ব নেওয়া তাঁর মাপের কোচের সঙ্গে ঠিক যায় না। আর এ কারণেই অনূর্ধ্ব-২০ দলের হয়ে টুর্নামেন্টে যাবেন না তিনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নাকি এ ঘটনার পর সাম্পাওলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছে। কয়েক ঘণ্টার মধ্যেই নাকি সাম্পাওলির বিদায়ের ঘোষণা আসতে পারে। সমস্যা হচ্ছে, সাম্পাওলির সঙ্গে এএফএর যে চুক্তি, সে অনুযায়ী চাকরিচ্যুত হলে ২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন সাম্পাওলি! তবে, এএফএ সর্বোচ্চ এই বছরের শেষ পর্যন্ত বেতন দিতে আগ্রহী।

মেদ না কমালে চাকরি যাবে পুলিশের!!!!

পুলিশের মেদ নিয়ে নানান কথা প্রচলিত আছে। এ-ও শোনা যায়, মেদ থাকায় দৌড়াতে পারেন না অনেক পুলিশ সদস্য, পালিয়ে যায় অপরাধী। তাই পুলিশ সদস্যদের মেদ কমাতে বলা হয়েছে। আর তা না করলে চাকরি থেকে ছাঁটাই হতে হবে।

ভারতের কর্ণাটক রাজ্যের রিজার্ভ পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর রাও সদস্যদের হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, নিজেদের মেদ কমান, নইলে চাকরি থেকে ছাঁটাই হতে হবে। তিনি বলেন, শতাধিক পুলিশ কর্মকর্তা গত দেড় বছরে অকালে মারা যাওয়ার পর এ ধরনের হুঁশিয়ারি দিলেন তিনি। বলা হচ্ছে, মারা যাওয়া ওই পুলিশ কর্মকর্তারা নিয়ন্ত্রণহীনভাবে জীবনযাপনের কারণে অসুস্থ হয়ে মারা যান।

ভাস্কর রাওয়ের অধীনে ১৪ হাজার পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। তাঁরা সবাই ঝুঁকিপূর্ণ মুহূর্তে মাঠে নামেন। কিন্তু ব্যায়াম ও ডায়েট না করার কারণে অনেকের মেদ জমে গেছে। তাঁদের সচেতন করতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মেদওয়ালাদের চিহ্নিত করে ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভাস্কর রাও বলেন, যাঁদের মেদভুঁড়ি হয়ে গেছে; স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হচ্ছে, তাঁদের শরীরে চিনির মাত্রা কেমন। সে অনুযায়ী ব্যায়াম করার নির্দেশনা দেওয়া হচ্ছে। তিনি বলেন, যাঁরা এরপরেও সচেতন হবেন না। তাঁদের প্রতিদিনের ভাতা কেটে রাখা হবে। এরপরও সচেতন না হলে চাকরিচ্যুত করা হবে ওই পুলিশ সদস্যদের। তিনি বলেন, ‘আমরা ব্যাপারটি নজরদারির মধ্য রেখেছি।’

ভাস্কর রাও বলেন, ৪০-৫০ বছর বয়সের প্রায় ১৫০ জন পুলিশ সদস্য জীবনযাপন ও স্বাস্থ্যগত কারণে প্রতিবছর মারা যান। এঁদের অনেকেই হার্টের সমস্যা, রক্তচাপ এবং ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। এ ছাড়া তাঁরা অতিরিক্ত পানের এবং ধূমপানের অভ্যাসও ছিল। পুলিশ সদস্যদের এমন মৃত্যুর হার মেনে নেওয়া যায় না। তাই শৃঙ্খলাপূর্ণ জীবন ও স্বাস্থ্যসম্মত খাবারের মাধ্যমে এটা থেকে বেরিয়ে আসা সম্ভব।

মিয়ানমারে ৫.০ স্কেলে মাত্রায় ভূমিকম্প হেনেছে

মিয়ানমারের দক্ষিণ উপকূলের কাছে আজ বৃহস্পতিবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০। আবহাওয়া বিভাগ এ কথা জানিয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। খবর সিনহুয়ার।
 ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইয়াঙ্গুনের কবা আয়ি ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ২৫৯ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

সোনার দাম কমছে

বিশ্ববাজারে দাম হ্রাস পাওয়ায় দেশের বাজারে সোনার দর ভরিতে ১ হাজার ১৬৭ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার নতুন দর আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে কার্যকর হবে। 
সর্বশেষ গত মার্চে সোনার দর ভরিতে ১ হাজার ২৮৩ টাকা কমেছিল। এর আগে গত ১০ জানুয়ারিতে ভরিতে ১ হাজার ৩৯৯ টাকা ও ২৬ জানুয়ারি ১ হাজার ৫১৭ টাকা বৃদ্ধি পেয়েছিল। 
দর হ্রাস পাওয়ায় কাল বৃহস্পতিবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৯ হাজার ৮০৬ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৫৩১ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪২ হাজার ৪৫৭ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি বেড়ে দাঁড়াবে ২৭ হাজার ৫৮৬ টাকা।
আজ বুধবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ৯৭২ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৬৯৮ টাকা, ১৮ ক্যারেট ৪৩ হাজার ৬২৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৬ হাজার ৪১৯ টাকায় বিক্রি হয়। দর পুনর্নির্ধারণ করায় প্রতি ভরি ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ১৬৭ টাকা দাম কমছে। অন্যদিকে ও সনাতন পদ্ধতির সোনার ভরি বাড়বে ১ হাজার ১৬৭ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে, প্রতি ভরি ১ হাজার ৫০ টাকা। 
গত মার্চে বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল ১ হাজার ৩১১ ডলার। আজ বুধবার রাত আটটার দিকে প্রতি আউন্সের দাম ছিল ১ হাজার ২৭৪ ডলার।

রাশিয়ার বিমান হামলা, সিরিয়ায় নিহত ৪৪

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের একটি গ্রামে বিমান হামলার ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতের ওই হামলায় নিহতদের মধ্যে ছয় শিশুও রয়েছে। ধারণা করা হচ্ছে বিমান হামলাটি চালিয়েছে রাশিয়া।

শুক্রবার একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, গত এক বছরে বিমান হামলায় একদিনে এটাই সবচেয়ে বেশি নিহতের ঘটনা। এর আগে একসঙ্গে এতগুলো মানুষের প্রাণহানির ঘটনা ঘটেনি।

পর্যবেক্ষণ সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান জানান, ইদলিবের উত্তরের জারদানা গ্রামে গত রাতে বিমান হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে বিমান হামলাটি চালিয়েছে রাশিয়া।

তিনি আরো বলেন, এতে এই এলাকায় গত এক বছরের মধ্যে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ছয় শিশু রয়েছে বলেও জানান তিনি।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে হামলার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার সংবাদপত্রেও বলা হচ্ছে, কোনো ধরনের বিমান হামলার সঙ্গে রাশিয়া সম্পৃক্ত নয়।

তবে যুক্তরাজ্যভিত্তিক ওই পর্যবেক্ষণকারী সংস্থার পক্ষে বলা হচ্ছে, ওই হামলা রাশিয়া ছাড়া অন্য কেউ চালায়নি। এতে অন্তত ৬০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ শঙ্কাজনক। 

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে দাম বাড়ছে যে সকল পণ্যের!

আগামী অর্থবছরে বেশকিছু পণ্যের ওপর সম্পুরক শুল্ক আরোপ করার প্রস্তাবে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। মূলত বিলাশ দ্রব্যের ব্যবহার হ্রাস ও দেশীয় শিল্প সুরক্ষায় আমদানিপণ্যের ওপর এই শুল্ক আরোপ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

অর্থমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে দাম বাড়তে পারে এনার্জি ড্রিংক, প্রসাধন সামগ্রী, সানস্ক্রিন সানগ্লাস, আফটার শেভ লোশন, সিগারেট, সিরামিক বাথটাব, ফিলামেন ল্যাম্প, পলিথিন, ১ হাজার থেকে ১৬০০ স্কয়ার ফিট ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি, লিপস্টিক, পুরনো ফ্ল্যাট রেজিস্ট্রশন ফি, আমদানি মোবাইল ফোন, বিদেশি চকোলেট, কফি, গ্রিন টি, আমদানি করা বাদাম, আমদানি মধু, ইউপিএস, আইপিএস, স্টাবিলাইজার, ছাপাখানার পণ্য, প্লাস্টিক ব্যাগ, মোবাইল ব্যাটারি চার্জার, নেলপলিশ, অ্যালকোহল বিক্রয়কারী হোটেল রেস্তোরাঁর সেবার মান, হেলিকপ্টার সেবা, বিড়ি, জর্দা, গুল, সোশ্যাল মিডিয়া ও অনলাইন কেনাকাটায়।