যোগাযোগ ফুটবল রাজপুত্র লিওনেল মেসির কিছু ছবি ঘোরাফেরা করছে। তাতে দেখা যাচ্ছে, ছাগল কোলে, কাঁধে নিয়ে পোজ দিয়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। এতো কিছু থাকতে ছাগল নিয়ে কেন ছবি তুলেছেন মেসি?
উত্তর - বিশ্বকাপ শুরুর আগে একটি ম্যাগাজিনের জন্য ছবিগুলো তুলেছেন মেসি।
তবে মজার ব্যাপার হলো, ছাগল নিয়ে মেসির এই ছবি অনেক প্রশ্নের জন্ম দিলেও, তিনি কিন্তু রসিকতা করে যাচ্ছেন।
অনেকেই যখন তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মানেন। তিনি কিন্তু তা মনে করেন না। নিজেকে মাটির কাছেই রাখছেন তিনি। বলেছেন, 'Goat নিয়ে ছবি তুললেও নিজেকে G.O.A.T (গ্রেটেস্ট অফ অলটাইম) মানি না।'
তবে মেসির এই ছবি সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। মেসির কথায়, 'ছোটবেলা থেকেই জন্তু জানোয়ার আমার খুবই প্রিয়। ছাগলগুলোকে নিয়ে ছবি তুলে দারুণ লাগল।'
এরপরই মেসি বলেন, 'আমি নিজেকে সেরা বলে মানি না। আমি একজন খেলোয়াড় মাত্র।'










